বুধবার, ২৭ মে, ২০১৫

বাসনা

হে চপলা সুরমা নদী
বয়ে যাও তুমি নিরবধী
দূর থেকে   সু দূরে
বুকে  বাজে তোমার কত গান সুরে সুরে
কলকল ছলছল কত সুর মূর্ছনায়
কত জনের কত কথা বয়ে নিয়ে যাও অজানায়।

আমার একটি কথা বলবে তুমি তাকে
হৃদয়ের আল্পনা দিয়ে কল্পনায় একেছি যাকে
যে থাকে ঐ গাঁয়ের শেষ মাথায়
“ভালবসি” লিখে ‍দিলাম শাপলার পাতায়।

পূনর্ণমার রাতে আকাশের পানে চেয়ে থাকিি
আসবে বলে দেয়না যেন সে ফাকি
পথ চেয়ে থাকি কোন অনুক্ষনে পাব আমি বধূয়ায়
আমার কষ্টের সুর মিলিয়ে যাবে হাওয়ায় হাওয়ায়।

গাইব আমি গান কোকিলের তানে তানে
হাতে হাত, চোখে চোখ -বসে রব মধুর লগনে। 
                                                              শামীম
                                                              রচনাকালঃ২৬/০৫/২০০৭
                                                              উৎসর্গঃ সাবিহা বেগম পপি কে 
 

1 টি মন্তব্য: